শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

নোয়াখালীর হাতিয়ায় এক নৌকায় এলো ৯৯ মণ ইলিশ

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৯২ বার

৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে ইলিশ ধরে ঘাটে ফিরেছে ‘মা-বাবার দোয়া-৩’ নামের একটি মাছ ধরার নৌকা। এক নৌকায় করে ঘাটে এসেছে ৯৯ মণ ইলিশ। পরে নিলামে এসব ইলিশ বিক্রি করা হয়েছে ২৩ লাখ ২৬ হাজার ৫০০ টাকায়।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়।

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এতগুলো মাছ এক বোটে আগে কখনো পাওয়া যায়নি। বোটটি আমাদের ঘাটে আসার সঙ্গে সঙ্গে মাছ দেখতে সবাই ভিড় জমিয়েছে। নিলামে দাম তুলতে তুলতে শেষ পর্যন্ত ৯৯ মণ ইলিশের দাম হয়েছে ২৩ লাখ টাকায়।

বোটটির সারেং মো. রশিদ বলেন, আমাদের মালিকের বাড়ি চট্টগ্রাম। এই এলাকার সাবেক এমপি মোহাম্মদ আলী সাহেব বলেছেন আমাদের হাতিয়া ঘাটে আসার জন্য। আমরা এক মণ ইলিশ ২৩ হাজার ৫০০ টাকা করে দাম পেয়েছি।

চেয়ারম্যান ঘাটে ঘুরতে আসা মো. আরিফ হোসেন বলেন, ইলিশগুলো যথেষ্ট বড় ছিল। তাজা ইলিশগুলো দেখে আমার ভালো লেগেছে। আজ চেয়ারম্যান ঘাটে ঘুরতে আসা আমার সার্থক হয়েছে।

হাতিয়া মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আখতার হোসেন বলেন, নিষেধাজ্ঞার পর এত মাছ একসঙ্গে পেয়ে জেলেরা যেমন খুশি, আমরা ব্যবসায়ীরাও খুশি। আশা করি এবার ভালো ইলিশ পাওয়া যাবে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বর্তমানে সাগরের মোহনা থেকে ইলিশ শিকার করে জেলেরা ফিরতে শুরু করেছেন। প্রতিদিন ট্রলার-ভর্তি ইলিশ নিয়ে জেলেরা ফিরছেন। ধারণা করা হচ্ছে, সাগরে প্রচুর ইলিশ রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories