রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৩০ বার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে হেনস্তার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৬ জুলাই) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াসমিন আদালত শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

রিমান্ডে নেওয়া পাঁচজন হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. আজিম (২৩), চট্টগ্রাম বিশ্বদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের ১ম বর্ষের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র মো. নুর হোসেন শাওন (২২), হাটহাজারী কলেজের অর্নাস এর ২য় বর্ষের ছাত্র মো. মাসুদ রানা মাসুদ (২২) ও সাইফুল ইসলাম। এর আগে হাটহাজারী থানা পুলিশের পক্ষ থেকে ৫ আসামিকে ৭ দিনের রিমান্ডে আনার আবেদন করা হয় আদালতে। আদালত শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।চট্টগ্রাম আদালতের জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়ার আবেদন করা হয়। অপর দিকে আসামিপক্ষ থেকে তাদের জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে আসামিদের দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন। গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে হেনস্তার ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মো. আজিমসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পরে শনিবার সন্ধ্যায় সাইফুল নামে আরেকজনকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব। এ ঘটনায় ছয়জন সম্পৃক্ত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories