শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কুমিল্লা দাউদকান্দিতে ছোট ভাইকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে বড় ভাই গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১১৪ বার

কুমিল্লা দাউদকান্দিতে ছোট ভাইকে হত্যার ২৪ ঘন্টার মধ্যে খুনি বড় ভাইকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি থানা পুলিশ।
এঘটনায় নিহতের মা বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
রবিবার (২৪ জুলাই) দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর পূর্ব পাশের বালুমহাল এলাকায় একটি ড্রাম ট্রাক থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মাইনুদ্দিন (১৮) ও আটককৃত আসামি নিহতের সৎ ভাই মো: রাসেল (২৪) জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, রবিবার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর পূর্ব পাশের বালুমহাল এলাকায় একটি ড্রাম ট্রাকের ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আচরের দেখতে পায় পুলিশ। হত্যা করে করে মরদেহটি রেখে যায় নিশ্চিত হয়ে দাউদকান্দি সার্কেল (এ.এস.পি) মো: ফয়েজের দিক নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম অভিযানে নামেন। তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকারীকে শনাক্ত করে ২৪ ঘন্টার মধ্যে নিহতের সৎ ভাই রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরণে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: ফয়েজ ইকবাল জানান, স্থানীয় এক ব্যবসায়ীর বালুমহালে ড্রাম ট্রাকের চালক হিসেবে কাজ করতো রাসেল ও তার সহযোগী ছিল তার সৎ ভাই মাইনুদ্দিন। রবিবার দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে বড় ভাই রাসেল ক্ষিপ্ত হয়ে ছোট ভাই মাইনুদ্দিনকে গলা টিপে হত্যা করে এবং ঘটনাটি ধামাচাপা দিতে লাশ গাড়িতে রেখে কৌশলে সে পালিয়ে নিজ বাড়িতে চলে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বড় ভাই রাসেল স্বীকারোক্তি দিয়ে এসব তথ্য দেন পুলিশকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীকে শনাক্ত করে আসামীকে গ্রেফতার করে সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories