কুমিল্লায় শিল্প পুলিশ-৭ এর অফিস উদ্ধোদন করেছেন শিল্প পুলিশের অতিরিক্ত মহা-পরিচালক (আইজি) মাহবুবুর রহমান।কুমিল্লা ,ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর এলাকার শিল্পাঞ্চলের জন্য শিল্প পুলিশের অফিস উদ্বোধন করা হলো।
রবিবার (২৪ জুৃলাই) বিকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাউজিং এস্টেটে এর কাযক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ড্রাস্টিয়াল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এ.আই.জি) মোঃ মাহবুবর রহমান।
শিল্প পুলিশ-৭ কুমিল্লার পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ.এম আবদুল মঈন, বিজিবি কুমিল্লার উপ-পরিচাক কর্ণেল মারুফুল আবেদীন, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক মো: জিল্লুর রহমান, বিসিক কুমিল্লার সহ-সভাপতি জামাল আহমেদসহ অন্যান্যরা।
Leave a Reply