মহামারী করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার উদ্যোগে ঠাকুরগাঁও সিভিল সার্জনকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ জামান জুয়েলের কাছে ৩ টি অক্সিজেন সিলিন্ডার, সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগে জেলা আওয়ামী লীগের আয়োজনে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে করোনা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মেধ্য উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.মোস্তাক আলম টুলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক এ্যাড.মো:নাসিরুল ইসলাম নাসির, উপ -প্রচার সম্পাদক সোহেল ইসলাম, সদর হাসপাতালের আরএমও স্বাস্থ্যবিভাগের মেডিক্যালে অফিসার ডা: ফারুক হোসেন, ডা: আফরিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ।
Leave a Reply