মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার-৪

জেলা প্রতিনিধি, নড়াইল
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৭৫ বার

স্বামীর সহযোগিতায় নড়াইলের কালিয়ায় এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দিবাগত রাতের ওই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদি হয়ে স্বামী আতাউর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে কালিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরে পুলিশ ৪ ধর্ষককে গ্রেফতার করেছে।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার বিলবাউজ গ্রামের মজিবর রহমানের ছেলে আতাউর রহমানের সাথে প্রায় ১০ বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। ইতোমধ্যে তাদের ঘরে জন্ম নিয়েছে ৩টি সন্তান। কিছুদিন ধরে স্বামীর সাথে সম্পর্কের অবনতি হলে স্বামী তাকে নানা ভাবে নির্যাতন করে আসছিল। এরই মধ্যে ওই গ্রামের জাফর শেখের ছেলে রিয়াজ শেখ ওই গৃহবধূকে নানা ভাবে উত্যক্ত করতে থাকে।

গত রবিবার দিনগত রাত ২টার দিকে রিয়াজসহ স্থানীয় ৪ যুবক ওই বাড়িতে গিয়ে গৃহবধূকে ডেকে তোলে এবং দরজা খুলতে বলে। কিন্তু গৃহবধূ দরজা খুলতে রাজি না হলে ওই ৪ যুবক তার স্বামীকে মোবাইল ফোনে জানালে তার স্বামী তাকে মোবাইল ফোনে দরজা খোলার নির্দেশ দিলে গৃহবধূ তার ঘরের দরজা খুলে দেয়।

এরপর তারা ঘরে ঢুকে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ও ধর্ষণের ভিডিও যশোরে থাকা স্বামী আতাউরের মোবাইল ফোনে পাঠায়। ওই ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে গত সোমবার রাতে স্বামী আতাউর রহমানসহ একই গ্রামের রিয়াজ শেখ (২৪), মিল্লাত হোসেন (২৮), দীন মহম্মাদ কালু (২২) ও তালহা জোবায়ের আশিককে (২১) আসামি করে মামলা দায়ের করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া বলেছেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories