রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

৪৩ নগর স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুর ফ্রি পরীক্ষা : মেয়র আতিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৮২ বার

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৪৩টি নগর স্বাস্থ্যকেন্দ্র ডেঙ্গুর ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘নগরবাসীর কল্যাণে স্বাস্থ্যকেন্দ্র গুলোতে ডিএনসিসি পক্ষ থেকে ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’আজ শনিবার রাজধানীর লালমাটিয়া এলাকায় ‘দশটায় দশ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’ স্লোগানে ডেঙ্গু বিরোধী জনসচেতনতামূলক প্রচারাভিযানে মেয়র এ কথা বলেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান করে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আপনারা আমাদের লার্ভার উৎস এবং ডেঙ্গু রোগীর তথ্য দিন। তথ্য দিলে আমরা আপনাদের কোন শাস্তি দেব না বরং আমরা আপনার বাড়িতে ও আশপাশের বাড়িতে লার্ভিসাইডিং এবং ফগিং করার ব্যবস্থা দেব। তবে আপনারা যদি তথ্য না দেন এবং আমরা গিয়ে লার্ভা খুঁজে পাই তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’ এই স্লোগান মেনে কাজ করার আহ্বান জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের নানা কর্মসূচির ফলে জনগণ এখন অনেক সচেতন। জনগণের সচেতনতার ফলেই গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু অনেক নিয়ন্ত্রণে রয়েছে। জনগণ এখন জানে ড্রেনে বা নর্দমায় নয় বরং বাস-বাড়িতে জমে থাকা পানিতে এডিসের জন্ম হয়। বাসা-বাড়িতে পানি জমতে দেওয়া যাবে না। সবার সহযোগিতা পেলে ডেঙ্গুকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারব।’মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ‘বাসাবাড়ি ব্যালকনিতে, বারান্দায় কিংবা ছাদে যাওয়া কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। আমরা অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে বাসা-বাড়ির ছাদে মশার উৎস আছে কিনা সেটি খুঁজে বের করছি। ২ জুলাই থেকে শুরু হওয়া ড্রোন অভিযানে আজ পর্যন্ত প্রায় ২২ হাজার বাড়ি সার্ভে করা হয়েছে। ড্রোন একটি নতুন সংযোজন। গত বছরের তুলনায় এ বছর কম সময়ে অনেক বাড়ি পরিদর্শন করা সম্ভব হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories