মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস যুক্তরাষ্ট্র নিশ্চিত করবে ইরান পারমাণবিক অস্ত্র সক্ষম হবে না: ট্রাম্প বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা গ্রহণযোগ্য কি না, স্পষ্ট করল ইরান পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং আহসান উল্লাহ মাস্টার হত্যা: আপিল শুনানি ২৮ এপ্রিল দেশে ১.২২ লাখ টন ডিজেল মজুত রয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরীক্ষাকেন্দ্রে ঘড়ি-বোর্ড নিতে না দেয়ায় অভিভাবকদের অসন্তোষ প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে চলবে পরবর্তী পরীক্ষা: শিক্ষামন্ত্রী চ্যাম্পিয়নস লিগের সম্ভাব্য বিজয়ী নিয়ে দু’মেরুতে আনচেলত্তি ও সুপার কম্পিউটার বাংলাদেশে গম পাচারের অভিযোগে অভিনেত্রী নুসরাতকে তলব

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক চাপায় প্রাণ গেল এক গৃহকর্মীর

দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৭৪ বার

দিনাজপুরের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সালেহা বেগম (৬৭) নামের এক নারী গৃহকর্মী নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহীমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘাতক ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

নিহত সালেহা বেগম (৬৭) উপজেলার সিংড়া ইউপির বিরাহীমপুর গুচ্ছগ্রাম গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের স্ত্রী।

নিহতের পরিবার জানায়, রাণীগঞ্জ গো-হাটের পেছনে স্কুল ্ধসঢ়;অবঃ শিক্ষক আবুল কালামের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম।

প্রতিদিনের ন্যায় শুক্রবার (২২ জুলাই) সকালে নিজ বাড়ি বিরাহীমপুর গুচ্ছগ্রাম থেকে আঞ্চলিক মহাসড়ক দিয়ে কাজ করার জন্য যাচ্ছিলেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, নিহত বৃদ্ধা মহাসড়ক দিয়ে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত মুখ থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাকে পৃষ্ট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ্ধসঢ়; অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির বলেন, আমরা ট্রাক সহ চালক ও হেলপারকে আটক করেছি। সকল আইনগত প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারকে মামলা করার জন্য বলা হয়েছে। তারা মামলা না করলে, আমরা বাদী হয়ে সড়ক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories