মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাগুরা থেকে নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮৮ বার

মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদাহ গ্রাম থেকে পুলিশ কর্মকর্তা লাবনী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আনুমানিক ১টার দিকে লাবনী আক্তারের নানা মৃত কুদ্দুস মাষ্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা লাবনী আক্তার খুলনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত ছিলেন। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, লাবনী আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি চিকিৎসার জন্য ভারতে অবস্থান করেছেন। এই নিয়ে হতাশায় ভুগছিলেন লাবনী আক্তার।’ কামরুল হাসান জানান, মরদেহ উদ্ধারের সময় লাবনীর গলায় ওড়না প্যাঁচানো ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, লাবনী আক্তারের বাবা মো. শফিকুল আজম একজন বীর মুক্তিযোদ্ধা ও নাকোল রাইচন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। লাবনী আক্তারের স্বামী মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামের তারেক রহমান। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তাঁদের দুই মেয়ে রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories