সংঘবদ্ধ চোরাই চক্রের ৩ সদস্য গ্রেফতার এবং চোরাই ১টি স্বর্ণের চুড়ি, ১টি চেইন ও ৩টি স্বর্ণের আংটি উদ্ধার করেছে ডবলমুরিং থানা। সিএমপির ডবলমুরিং মডেল থানার এসআই মোঃ মহিম উদ্দিন সঙ্গীয় অফিসার সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আকবরশাহ থানাধীন ফিরোজশাহ কলোনী, আল আমিন হসপিটাল গলি, ফারুকের বিল্ডিং, ৪র্থ তলার বাসা হতে মিজান হাজারী প্রঃ আনোয়ার (৩৫), ও মনির আহম্মদ (৩২) কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ১। ১টি হাতের চুড়ি, ২। ১টি গলার চেইন লকেট, ৩। ৩টি স্বর্ণের আংটি উদ্ধার করেন; সর্বমোট উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য ১,৩৫,৭০০/- (এক লক্ষ পয়ঁত্রিশ হাজার সাতশত) টাকা। পরবর্তীতে গ্রেফতারকৃত মিজান হাজারী প্রঃ আনোয়ার এর দেওয়া তথ্য মতে চক্রের অপর সদস্য রুবেল হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়।
Leave a Reply