শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

রনির অভিযোগে সহজ ডট কমকে দুই লাখ টাকা জরিমানা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৫ বার

রেলওয়ের অব্যবস্থাপনা, যাত্রী হয়রানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি।
বুধবার (২০ জুলাই) সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে সহজ ডট কমের প্রতিনিধি ও রনির উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। এসময় রনির অভিযোগের সত্যতা পাওয়ায় সহজ ডটকমকে ভোক্তা আইনের ৫৭ ধারায় এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্তে প্রমাণিত হয়েছে টিকিট বিক্রিতে সহজের অব্যবস্থাপনা রয়েছে। সহজ যাত্রী হয়রানি করে টিকেট না দিয়েই টাকা কেটে নিচ্ছে বলে জানান কর্মকর্তারা। তাই সহজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রেল অফিসারদেরও জবাবদিহিতার জন্য দ্রুতই ডাকা হবে। গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা, যাত্রী হয়রানির প্রতিবাদে ছয় দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। শুরুতে একা আন্দোলন করলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীও অবস্থান নেন। কদিন ধরে সেখানে তারা গান, কবিতা, পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। জানা গেছে, রেলের দুর্নীতি ও অনিয়ম নিয়ে এরইমধ্যে ভোক্তা অধিদপ্তরে দুটি অভিযোগও দায়ের করেন রনি। এদিকে বুধবার (২০ জুলাই) রনির কমলাপুর রেলস্টেশনে অবস্থানের বিষয়টি নজরে এনেছেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চেয়েছেন কেন রনির রেলস্টেশনে অবস্থান করছেন। আদালত বলেন, কমলাপুর রেলস্টেশনে একজন ছেলে দিনের পর দিন অবস্থান করছেন, পত্র-পত্রিকা, ফেসবুক, ইউটিউব সবখানে বিষয়টি ভাইরাল এবং আলোচনা হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন সমস্যা সমাধান করা যায় কি না। প্রয়োজনে রেল মন্ত্রণালয় ও দুদকের কাছে সমাধান কি তা জানতে চান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories