শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

ঠাকুরগাঁওয়ের হরিপুরে দীর্ঘ নয় বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৯৯ বার

সোমবার (১৮জুলাই) দুপুর হতে হরিপুর মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে আ.লীগ দলীয় সাংগঠনিক কার্যক্রমের শুরু জাতীয় সংগীত,জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন সভা’র সূচনা করা হয়।
এরপর পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী।

হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপতিত্বে এসময় সম্মেলনের প্রধান অতিথি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও এক আসনের এমপি রমেশ চন্দ্র সেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য এ্যাডভোকেট সুফরা বেগম রুমি, হোসনে আরা লুতফা ডালিয়া, ঠাকুরগাঁও ২ আসনের টানা ৭ম’বারের নির্বাচিত এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম, জেলা আ’লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু,জেলা সাংগঠনিক সম্পাদক ও ভারপ্রাঃ অধ্যক্ষ জনাব, মোঃ মাজহারুল ইসলাম সুজন, সন্তোষ কুমার আগরওয়ালা, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক এ্যাড আবু হাসনাত বাবু, সাংগঠনিক সম্পাদক আল-মনসুর, জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম,সাধারণ সম্পাদক হিমুন সরকার হিমু, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মমিরুল ইসলাম সুমন সহ উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সজ্জিত করার জন্য শহরের প্রধান প্রধান সড়কগুলোর মোড়ে নির্মাণ করা হয়েছিল বেশ কয়েকটি তোরণ। বিভিন্ন স্থানে বিলবোর্ড, ব্যানার-ফেস্টুন আর পোস্টার।

উপজেলা আওয়ামীলীগ কমিটির সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে প্রত্যাশীর সংখ্যাও তিন জন। এরা হলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা হলেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এস এম আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোজাফফর আহমেদ মানিক, যুগ্ম সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন। এছাড়া অন্যান্য পদে অনেকেই প্রতিদ্ধন্দিতা করছেন।

সর্বশেষ আলাপ-আলোচনার মধ্য দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করে হরিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে জিয়াউর হাসান মুকুল,সহ-সভাপতি, প্রভাষক মো.আব্দুল কাইয়ুম পুষ্প, এবং
সাধারণ সম্পাদক হিসেবে এস এম আলমগীরের নাম ঘোষণা করা হয়।

কমিটির নাম ঘোষনার হওয়ার পর উপজেলা আ.লীগের সর্বস্তরের নেতাকর্মীরা খুুশী ও সন্তুষ্টি প্রকাশ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories