বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন রাজনীতিতে যাদের অনন্য অবদান ছিল, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল : নজরুল ইসলাম খান নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান, ১ লাখ টাকা জরিমানা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের সৌদিতে ট্যাংকারের ধাক্কায় প্রাণ হারালেন বাংলাদেশি আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরত আনল বিজিবি

ঝিনাইদহ কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত, আহত-৬

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ২২০ বার

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৮০) নামের এক কৃষক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন। গতকাল শনিবার সকাল ৭টার সময় ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারোবাজার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন কালীগঞ্জ উপজেলার খোসালপুর গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে।

কালীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মেজবাহ্ উদ্দিন জানান, সকালে বাড়ী থেকে সবজি নিয়ে আলমসাধু যোগে অন্যদের সাথে উপজেলার বারোবাজার যাচ্ছিল খোসালপুর গ্রামের কৃষক লোকমান হোসেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে লোকমান হোসেনসহ আরও ৬ জন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে লোকমান মারা যায়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories