শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

দেশে ফিরেছেন ৪ হাজার ৩৩২ হাজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৭৪ বার

হজ শেষে সৌদি আরব থেকে ৪ হাজার ৩৩২ হাজি দেশে ফিরেছেন। অন্যদিকে সৌদিতে আরও একজন হাজি মারা গেছেন। শনিবার (১৬ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক থেকে এসব তথ্য পাওয়া গেছে।গত বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা জেলার ফারজিন সুলতানা (৪০) পবিত্র মদিনায় মৃত্যুবরণ করেন। তার পাসপোর্ট নম্বর- ইড০৩৮৯৮৩০।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন-৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। বৃহস্পতিবার থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়।আইটি হেল্পডেস্ক জানিয়েছে, দুই দিনে মোট ৪ হাজার ৩৩২ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ১২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচটি, সৌদিয়ার ছয়টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।এদিকে সৌদি আরবে সর্বমোট ২০ হজযাত্রী-হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে পুরুষ ১৪ জন ও মহিলা ৬ জন। মক্কায় ১৬, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories