শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে

রাজবাড়ী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২১০ বার

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। তবে ঘাট এলাকায় যানবাহনের তেমন চাপ না থাকায় স্বস্তিতে ফেরি পার হতে পারছে ঘাটে আসা যাত্রীরা।আজ শুক্রবার (১৫ জুলাই) সকাল থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়। 

ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে থাকা ২১টি ফেরির মধ্যে সচল রয়েছে ১৬ ফেরি। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে পাটুরিয়া গেছে ৩ হাজার ৪২৯টি যানবাহন। এর মধ্যে যাত্রীবাহী বাস ৭২১টি,  ট্রাক ৫০৫টি, ছোট গাড়ি ১ হাজার ৪২১টি ও মোটরসাইকেল ৭৮২টি।সরেজমিন দেখা যায়, পরিবারের সঙ্গে ঈদ শেষ করে কর্মস্থলে ফিরতে মানুষজন দৌলতদিয়া ঘাটে ভিড় করছেন। তারা ঘাটে এসে ভোগান্তি ছাড়াই ফেরি অথবা লঞ্চে নদী পার হচ্ছেন। ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীর চাপ থাকলেও ঘাটের চিরচেনা সেই যানবাহনের দীর্ঘ সারি আর নেই। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাস ও পণ্যবাহী ট্রাক ঘাটে এসেই সরাসরি ফেরির দেখা পাচ্ছে। এছাড়া ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়কেও যানবাহনে চাপ নেই।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ থাকলেও যানবাহনের সিরিয়াল নেই। যাত্রীরা ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পারছে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঘাটের চিরচেনা রূপ এখন পাল্টে গেছে। মানুষ এখন ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারে। তিনি জানান, বর্তমানে এই রুটে ১৬টি ফেরি চলাচল করছে। বেলা বাড়লে যাত্রীর চাপও কিছুটা বাড়তে পারে। তবে চাপ বাড়লেও ঘাটে ভোগান্তি থাকবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories