শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী

কুড়িগ্রামের উলিপুরে নানার বাড়িতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৪২ বার

কুড়িগ্রামের উলিপুরে ঈদে নানার বাড়িতে বেড়াতে এসে টিউবয়েলের গর্তের পানিতে ডুবে আবু রায়হার নামের এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায়।

হাসপাতাল ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া নয়া গ্রামের রেজাউল ইসলামের পুত্র রায়হান মিয়া মায়ের সাথে নানা চাঁদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে বাড়ীর উঠানে শিশুটি খেলার সময় সবার অজান্তে নিখোঁজ হয়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর টিউবয়েলের গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল আবাসিক অফিসার (আরএমও) ডা. মাঈদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories