শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১১৪ বার

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মেরাজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৩ জুলাই) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মেরাজ বোদা পৌরসভা এলাকার সর্দারপাড়া গ্রামের সুলতানের ছেলে।

জানা গেছে, শিশুটি তার মা’সহ মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ গ্রামে তার নানা নুর ইসলামের বাড়িতে ঈদ উপলক্ষে মেহমান খেতে যায়। বুধবার সকালে সবার অজান্তে নানার বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় শিশুটি গভির পানিতে তলিয়ে যায়। শিশুটির মা সহ নানার বাড়ির লোকজন তাকে বেশ বিছুক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে এক পর্যায়ে মেরাজকে পুকুরের পানিতে ভাসতে দেখে। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories