শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

পদ্মার ২০ কেজির কাতল ৩০ হাজারে বিক্রি !

রাজবাড়ী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২২৩ বার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দৌলতদিয়ার ৭নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে গায়া ফ্যাশন জাল ফেলে কাতল মাছটি ধরেন সিরাজগঞ্জের জেলে বাবুল হলদার। 

মাছটি ৬নং ফেরি ঘাটের পাশে জাহিদের আড়তে নিয়ে আসলে স্থানীয় মৎস্য ব্যাবসায়ী নুরু শেখ মাছটি ১ হাজার ৪শ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকা দিয়ে কিনে নেন। সে সময় উৎসুক জনতা মাছটি দেখতো সেখানে ভিড় জমান।ব্যাবসায়ী নুরু শেখ জানান, পদ্মা নদীর এ ধরনের বড় মাছের চাহিদা অনেক। মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি তিনি ১ হাজার ৫শ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় ঢাকার এক ব্যাবসায়ীর কাছে বিক্রি করেন।গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকতা রেজাউল শরীফ বলেন, নদীতে জোয়ার থাকায় এখন মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। এত বড় মাছ অভয়াশ্রম গড়ে সংরক্ষণ করা গেলে তা ভবিষ্যত বংশ বিস্তারে অনেক কাজে লাগত বলে তিনি মন্তব্য করেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories