রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৮৩ বার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরদিন শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়ে এযাবৎকালের রেকর্ড চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য জানিয়েছেন।দেওয়ান আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরদিন শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া প্রান্তে যানবাহনের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৬৭টি।
এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। আর, জাজিরা প্রান্তে যানবাহনের সংখ্যা ছিল ১২ হাজার ৫৬টি। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

এদিকে, মুন্সীগঞ্জ জোনের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা জানিয়েছেন—জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৮১ লাখ আট হাজার ১২০ টাকা। এ ছাড়া ধলেশ্বরী প্রান্ত দিয়ে ২৭ হাজার ৪০টি গাড়ি এবং ভাঙ্গা দিয়ে ২৪ হাজার ৮১টি গাড়ি পারাপার হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories