রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আবারও পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৪৯ বার

আবারও পদ্মা সেতুর টোলপ্লাজায় বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাওয়া টোলপ্লাজার দুই নম্বর বুথ। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।ধাক্কায় টোলপ্লাজাটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে টোল আদায় বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, বুথটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছে। তবে গাড়ির চাপ বাড়লে এটি খুলে দেওয়া হবে।তিনি আরও জানান, বাকী চারটি বুথ খোলা রয়েছে। সেগুলো দিয়ে টোল আদায় হচ্ছে।টোলপ্লাজায় দায়িত্বরত দুই নিরাপত্তা কর্মী জানান, সাড়ে ১০টার দিকে সেতু পার হতে টোলপ্লাজায় আসা শরীয়তপুরগামী একটি বাস ডানপাশ থেকে টোল বুথে ধাক্কা দিলে ওপরের স্টিলের কাঠামো দুমড়ে-মুচড়ে যায়। এতে মূল কাঠামোও কিছুটা হেলে পড়ে। এরপর ওই বুথ দিয়ে টোল আদায় সাময়িক বন্ধ রাখা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories