বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রাজধানীর কদমতলী থানার দোলাইরপাড়ে যুব মহিলালীগের নেতৃত্বে জায়গা দখলের চেষ্টা, আহত-৩

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১১৬ বার

গত ৬ই জুলাই রাতে ঢাকা কদমতলী থানার ৫১নং ওয়াডস্থ পূর্ব দোলাইরপাড়ে মেইন রোডের পাশে ব‍্যাক্তি মালিকাধীন জমি দখলের চেষ্টা করে মহানগর দক্ষিণ যুব মহিলালীগের নেত্রী পরিচয়ে হাসিনার নেতৃত্বে একদল মহিলা। এঘটনায় ৩ জন আহত হয়েছে বলে জমির মালিকপক্ষ দাবী করেন।

জানা যায়, ঢাকা কদমতলী থানার ৫১নং ওয়াডস্থ পূর্ব দোলাইরপাড়ে মেইন রোডের পাশের জমিটি স্থানীয় পারুল পারভেজ, লাট মিয়া, আমেনা, মুন্নী, নুরউদ্দিন এবং ওবাইদুর রহমানের। সম্প্রতি জমিটির প্রতি নজর পড়ে স্থানীয় একটি ভূমিদশ্যু চক্রের।

ভূমিদশ্যু চক্রের সদস্যরা জমিটি জবর দখলে জন্য বিভিন্ন প্রকার পায়তারা শুরু করেন বলে ওবাইদুর রহমান জানান। তিনি বলেন,গত ৬ই জুলাই রাতে ৬১নং ওয়াডের যুব মহিলালীগের নেত্রী পরিচয়দাত্রী শোভা আক্তার, মুন্নী, হাসি, সম্পাসহ ২০/২৫ মহিলা তাদের ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জমি দখলের জন্য আসে। ঐ সময় জমির মালিক আমি নিজেসহ পারুল, পারভেজ, লাট মিয়া, আমেনা, মুন্নী, নুরউদ্দিন ঘটনাস্থলে পৌঁছে জমিটি দখলের কারন জানতে চাইলে জমির দখল নিতে আসা হাসিনা জানায়, এই জমি আমার, মেয়র আমাকে লিখে দিয়েছেন। এসময় তিনি হুংকার দিয়ে বলেন, এদেশে যদি কোন এমপি থাকে আসুক আমার সামনে। আমার জমি দখলে নিতে সময় লাগবে দু মিনিট বলে হুমকিও দেন ওই নেত্রী ।

আমরা জমির মালিকগন কাগজ দেখতে চাইলে হাসিনাসহ তার সাথে আসা মহিলা ও ভাড়াটে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর হামলা করে। এতে পারুল, আমেনা, মুন্নী আহত হয়। খবর পেয়ে কদমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসলে ভূমিদশ্যু হাসিনাসহ সবাই পালিয়ে যায়।
উল্লেখ্য : উক্ত জমির মালিকানা নিয়ে ওয়ারিশগনের মধ্যে ৪র্থ যুগ্ম জেলা জজ আদালতে ৪২৯|২১ ও ৮৪|২২ মামলা চলমান এবং জেলা প্রশাসক, ঢাকা কতোয়ালি রার্জস্ব সার্কেল, ঢাকা সহকারি কমিশনার (ভূমি)কে সরজমিনে তদন্ত করে সকল কাগজপত্র পর্যালোচনা করে প্রতিবেদন দেওেয়ার নির্দেশ দেয় বিজ্ঞ আদালত। এছাড়া ইতিমধ্যে সহকারি কমিশনার (ভূমি) মহানগর ৬৮৭নং দাগের ভুমিতে সকল প্রকার কার্যক্রম স্থগিত করে দেয়।
ওবাইদুর রহমান আরো জানান, উক্ত যুব মহিলালীগের নেতাকর্মিরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১•৬২•৬৩নং ওয়াডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশার ছত্রছায়ায় থেকে জমি দখল নিতে আসে। তিনি আরো বলেন, হাসিনা আক্তার গং উক্ত জমিটি স্থানীয় একটি সংগঠনের নামে লিখে নিতে সিটি কর্পোরেশন বরাবর আবেদন করলে স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা ইয়াসমিন কুয়াশা ওই আবেদনে সুপারিশ করেন।

এব্যাপারে জানতে হাসিনা আক্তারের মুঠোফোনে যোগােযাগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

বি: দ্র : যুব মহিলালীগ নেত্রী হাসিনা আক্তারের জমি দখলের চেষ্টা এবং হট্রগোল সংক্রান্ত ভিডিও ফুটেজ :

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories