বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইউপি সচিবদের অনিয়ম যখন নিয়ম ॥ কাপাসিয়ার টোক ইউপিতে নিবন্ধন পেতে ভোগান্তি চরমে।

এমএ মোমেন,কাপাসিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৫৪ বার

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদে সচিবদের অফিসে আসা যাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই। যখন ইচ্ছা আসছে আর যাচ্ছে।
গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সচিবের রুমে ঝুলন্ত তালা। নিন্ধনের জন্য আবেদন করতে আসা রিনা বেগম জানায়, সকাল ১০ টায় পরিষদে আসি এবং বিকাল ৩ টা পর্যন্ত অপেক্ষা করলেও সচিবদের দেখা মেলে না। গত মঙ্গলবার ১২.৩০ মিনিটে সচিব ইলিয়াস হোসেন আসে। এ ব্যাপারে সহকারী সচিব ইলিয়াস হোসেনের কাছে অফিসে আসার সময় কয়টা জানতে চাইলে সে বলে আমি গাজীপুর জোরপুকুর পাড় থেকে আসি। তাই আসতে কিছুটা বিলম্ব হয়। সাধারণ লোকজনকে হয়রানী সংক্রান্ত জানতে চাইলে তিনি সঠিক কোনো জবাব দিতে পারেননি।
ভুক্তভোগীরা জানায়, পরিষদের সচিবরা প্রতিদিনের কাজ প্রতিদিন সঠিক সময় এবং নিয়মিত করেন না এমনকি অফিসে ঠিকমত আসেন না। অফিসে অনিয়মিত আসা যাওয়ার কারনে জন্ম নিবন্ধন পেতে চরম ভোগান্তির স্বীকার হতে হয় টোক ইউনিয়নবাসীকে।
একাধিক সূত্র জানায়, সাবেক সচিব মশিউর রহমান নিয়মিত অফিস না করায় তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধান সচিব আব্দুস সুবহান এবং সহকারী সচিব ইলিয়াস হোসেন নিয়ম আর অনিয়মে অফিস করছে। সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত দায়িত্ব পালনের নিয়ম থাকলেও মানছে না কেউই। যদিও প্রধান সচিব আব্দুস সুবহান নতুন যোগদান করেছেন।
টোক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম,এ জলিল জানান, পরিষদে সচিবদের নিয়মিত অফিস করতে হবে। এখানে ফাঁকি দেওয়া চলবে না। এমনিতেই জন্ম নিবন্ধন নিয়ে ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছে। আমি চাই না আমার ইউনিয়নের মানুষ পরিষদে এসে ভোগান্তির স্বীকার হোক। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories