বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ দাখিল পরীক্ষায় শতভাগ ফেল, মাদ্রাসা সুপারকে শোকজ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-৩ ঢাকার ব্যস্ততম সড়কের জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম॥ কিন্তু কেন ?

কাপাসিয়ায় ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ে স্বজনপ্রিতি করে উপবৃত্তি প্রদান

কাপাসিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৬৬ বার

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্বজনপ্রীতি করে উপবৃত্তি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল কাদির বাদী হয়ে গত ৪/৭/২০২২ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে,ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীর নাম বাদ দিয়ে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীর নাম ষষ্ঠ শ্রেণীতে তালিকাভুক্ত করে স্বজনপ্রীতির মাধ্যমে তাকে উপবৃত্তি দেওয়ার তালিকা প্রণয়ন করেন এবং কারণ উল্লেখ্য করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হেোসেনের ভাগ্নি হওয়াই তাকে উপবৃত্তি দেওয়া হয়েছে, স্থানীয় ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের অপর এক অভিভাবক সদস্য ইদ্রিস আলী জানান, আমি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের পক্ষে মিথ্যা সাক্ষী না দেওয়াই আমার ছেলে তানভীর হোসেনের উপবৃত্তি কেটে দিয়েছে। উক্ত প্রধান শিক্ষকের এেহন কর্মকান্ডে স্কুলের অধিকাংশ অধিকাংশ অভিভাবকরা ক্ষোভ প্রকাশসহ উপরোক্ত ঘটনার সুষ্ট তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
বিষয়টি জানতে ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার স্কুলে এমন কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার যোগােযাগ করে উনাকে পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories