শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

কুমিল্ল চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক নিহত

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৪৫ বার

কুমিল্লা চৌদ্দগ্রামের জগন্নাথ দীঘি এলাকায় মোবাইল কেনাবেচাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নয়ন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।

বুধবার (৬ জুলাই) সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রউফ নয়ন (৩৮) চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রাম গ্রামের মৃত.আবদুল গফুরের ছেলে।

ঘটনা সুত্রে জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফুলগ্রাম থেকে মঙ্গলবার বিকেলে এক যুবক মোবাইল বিক্রি করার উদ্দেশ্যে পাশের গ্রাম নোয়াগ্রাম নয়নের বাড়িতে আসে। এসময় একই বাড়ির কালাম নামে এক যুবক তাকে বাধা দেয়। এনিয়ে কালাম ও নয়নের মধ্যে বাকবিতন্ডের এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়।এসময় কালাম প্রকাশ‍্যে নয়নকে হত্যা করার হুমকি দেয়। এরই সুত্র ধরে এরপর দিন বুধবার সকালে নয়নের নিজ বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে গেলে কালাম তাকে দেখে ক্ষুব্ধ হয়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে নয়নের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে নয়নের আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মূমূর্ষ‍্য অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে নিহত নয়নের মা সবুরা বেগম অভিযোগ করে বলেন, আমার ছেলের তিন ছেলে ও নয় মাসের একটি কন্যা সন্তান রয়েছে। সে পেশায় রাজমিস্ত্রির কাজ করত। তার পেশাগত দায়িত্ব ছাড়া সে কোনো কাজ করে নাই। ব‍্যক্তিগত জীবনে আমার ছেলের কোন শক্র নেই। এই তুচ্ছ ঘটনায় তাকে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। আমার নিরপরাধ ছেলেকে যারা এভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান , খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াধিন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories