বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

১২ কোটি টাকা ফি নেওয়ার অভিযোগের তদন্ত চেয়ে রিট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৭৯ বার

গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে মামলা করে ১২ কোটি টাকা ফি নেওয়ার অভিযোগের তদন্ত চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। আজ বুধবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম।

রিটে বার কাউন্সিলের সচিব, অভিযুক্ত আইনজীবী ইউসুফ আলীসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।গত ৩০ জুন গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় রিটকারীদের আইনজীবীকে ১২ কোটি টাকার বিনিময়ে সমঝোতার অভিযোগ ওঠে। এ বিষয়ে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ বলেন, ‘আমরা শুনেছি শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাদের মামলায় আপস করতে বাধ্য করা হয়েছে। যদি সবকিছু আইন অনুযায়ী না হয়, তাহলে বিষয়টি সিরিয়াসলি দেখা হবে। আমি চাই না কোর্ট ও আইনজীবীর সততা নিয়ে কোনো প্রশ্ন ওঠে।’এ সময় আদালত বিস্ময় প্রকাশ করে আরও বলেন, ‘বাংলাদেশ কেন, উপমহাদেশের এমন কোনো আইনজীবী জন্ম নেয়নি, যার ফি ১২ কোটি টাকা হবে।’এ পর্যায়ে আদালত উভয়পক্ষের আইনজীবীকে ডাকেন। প্রথমে ড. ইউনূসের আইনজীবীকে বলেন, ‘আপনি কত টাকা ফি নিয়েছেন? তখন আইনজীবী উত্তরে বলেন, আমি ২০ লাখ টাকা নিয়েছি। আদালত বলেন, আপনি তো ২০ লাখ নিয়েছেন, কিন্তু চাকরিচ্যুত শ্রমিকদের আইনজীবী কীভাবে ১২ কোটি টাকা নেন?’এরপর আদালত শ্রমিকেরা কে কত টাকা ক্ষতিপূরণ পেয়েছেন, তার তালিকা দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে এ-সংক্রান্ত নথিও দাখিল করতে বলা হয়।

এ সময় আইনজীবীরা আদালতকে জানান চাকরিচ্যুত শ্রমিকেরা এখন পর্যন্ত ৩৮০ কোটি টাকা পেয়েছেন। বাকি আট শ্রমিকের মধ্যে চারজন দেশের বাইরে থাকায় তাদের টাকা পরিশোধ করা হয়নি। আর চারজন শ্রমিক মারা যাওয়ায় তাদের ওয়ারিশ জটিলতা নিরসন না হওয়ায় অর্থ পরিশোধ সম্ভব হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories