সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

করোনা ও যুদ্ধের প্রভাব মোকাবিলা করেই এগিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১০০ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ও রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের প্রভাব মোকাবিলা করেই আমরা এগিয়ে যাচ্ছি। করোনার কারণে শুধু আমরা নই, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধের কারণে বিশ্বে বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি পেয়েছে। সারের মূল্য বেড়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আজ বুধবার (৬ জুলাই) সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক চ্যালেঞ্জের মধ্যেও একটা লক্ষ্য সামনে নিয়ে দেশে ফিরে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেই লক্ষ্য হলো, শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করা। যেন একটা মর্যাদাসম্পন্ন জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে চলতে পারি। অনেক বাধা এসছে, কিন্তু আমরা চেষ্টা করেছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার।এই আইটি বিজনেস ইনকিউবেটর থেকেই উদ্ভাবিত হবে নতুন নতুন আইডিয়া। সে সব আইডিয়াকে বাস্তবায়নে রূপদান করার একটি ক্ষেত্র হবে আইটি বিজনেস ইনকিউবেটর। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে এই ইনকিউবেটর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে আরও যুক্ত আছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories