বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ দাখিল পরীক্ষায় শতভাগ ফেল, মাদ্রাসা সুপারকে শোকজ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-৩ ঢাকার ব্যস্ততম সড়কের জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম॥ কিন্তু কেন ?

দুই দিনের রিমান্ডে হেনোলাক্সের মালিক ও তার স্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৯২ বার

ব্যবসায়ী গাজী আনিসের আত্মহত্যায় প্ররোচনার মামলায় আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির (হেনোলাক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিন (৫৫) ও পরিচালক ফাতেমা আমিনের (৪৫) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) গোলাম হোসেন খান আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান।উল্লেখ্য, গত ৪ জুলাই বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আগুনে তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। পরে গতকাল ৫ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পাওনা টাকা না পেয়ে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দুপুরেই নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আনিসের ভাই নজরুল ইসলাম।মামলা সূত্রে জানা গেছে, গাজী আনিসের কাছ থেকে হেনোলাক্স কোম্পানি (আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির) এমডি ও পরিচালক ১ কোটি ২৬ লাখ টাকা নিয়ে আর ফেরত দেননি। এ কারণে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।মামলা দায়ের পরই রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories