শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী আগামীকাল শনিবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে শুরু হবে সনাতনীদের দুর্গোৎসবের ক্ষণগণনা কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ স্ত্রীর সঙ্গে ৩৫ বছর আলাদা, যে কারণে বিচ্ছেদ হয়নি

বারিধারা থেকে বিলাসবহুল রোলস রয়েস গাড়ি জব্দ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৮৫ বার

রাজধানীর বারিধারা এলাকা থেকে ২৭ কোটি টাকার বিলাসবহুল রোলস রয়েস গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার (৬ জুলাই) গাড়িটি জব্দ করা হয়। 

জব্দ করা গাড়িটি ২ হাজার সিসির বেশি, যেখানে ২৪ কোটি টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গাড়িটি গত ১৭মে রাতে ইপিজেড থেকে অবৈধভাবে অপসারণ করে ঢাকার বারিধারায় নিয়ে আসা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দার একাধিক দল বেআইনিভাবে অপসারিত গাড়িটির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। এক পর্যায়ে গত সোমবার জানা যায়, গাড়িটি আমদানিকারক প্রতিষ্ঠানের এমডির গুলশানের বারিধারার নিজ বাসভবনে লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে গ্যারেজে থেকে গাড়িটি উদ্ধার করা হয়। জব্দ করা গাড়িটি শুল্ক মুক্ত সুবিধা পাবে কিনা তা খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে, জেড অ্যান্ড জেড ইনটাইমস লিমিটেডের মাধ্যমে হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রতিষ্ঠানের জন্য এ গাড়িটি আনা হয়। কিন্তু আমদানিকারক বেআইনিভাবে কাস্টমস শুল্কায়ন সম্পন্ন এবং শুল্ক-কর পরিশোধ না করে তার ব্যক্তিগত গ্যারেজে গাড়িটি লুকিয়ে রাখেন। কাস্টমস অ্যাক্ট অনুযায়ী গাড়িটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে কী কারণে আমদানি করা গাড়িটি ছাড় হওয়ার ৭০ দিন পরও শুল্কায়ন করা হয়নি, সে বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অনুসন্ধান চলমান রয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories