শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী আগামীকাল শনিবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে শুরু হবে সনাতনীদের দুর্গোৎসবের ক্ষণগণনা কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ স্ত্রীর সঙ্গে ৩৫ বছর আলাদা, যে কারণে বিচ্ছেদ হয়নি

দুর্গাপুরে বন্যাদুর্গতের পাশে এসবি রক্তদান ফাউন্ডেশন

দুর্গাপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৮১ বার

নেত্রকোনার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গতের মাঝে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্যাদুর্গত ৫০০টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও এ সংগঠনটি বন্যায় যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক ভাবে সহায়তা করছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, এসবি রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, সুসং সরকারী কলেজের প্রভাষক শফিউল আলম স্বপন,, এসবি রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার, সম্মানিত সদস্য মাসুম বিল্লাহ অভি, রিজন তালুকদার, সুশান্ত প্রসাদ, মাহমুদুল হাসান শাওন প্রমুখ।
এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে আজ বন্যাদুর্গত ৫০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। আমাদের কার্যক্রম চলমান রাখার জন্য সকলের সহযোগিতা চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories