বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি কক্সবাজার ভ্রমণে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কুমিল্লা দেবীদ্বারের সীমা পঞ্চগড়ে করতোয়া নদীর ওপর নির্মিত হচ্ছে দ্বিতীয় সেতু একনেকের সবুজ সংকেত দেবীদ্বারে অতিরিক্ত দামে সবজি ও এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আওয়ামী লীগ নেতার রায় যেকোনো দিন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

করোনায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ১,৯৯৮

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৮৫ বার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১১ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১ হাজার ৯৯৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ।করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর গত ১৬ জুন প্রথমবারের মতো পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ শতাংশ ছাড়ায়। এ নিয়ে টানা ১৮ দিন শনাক্তের হার ৫ শতাংশের ওপরে থাকল।নতুন শনাক্তের মধ্যে ১ হাজার ৩৬৩ জন ঢাকা জেলার। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জন। এর মধ্যে মারা গেছে ২৯ হাজার ১৮১ জন।নতুন মারা যাওয়া সাত জনের সবাই পুরুষ। মৃতদের পাঁচ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া রাজশাহী ও ময়মনসিংহে এক জন করে মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories