রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় পদ্মা নদী হতে বেসরকারী ব্যাংকের সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১১৪ বার

মুন্সীগঞ্জের শিমুলিয়া লঞ্চ ঘাটের কাছে পদ্মা নদী হতে একটি বেসরকারী ব্যাংকের সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার(৩জুলাই)বিকেল সোয়া ৪ টার দিকে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে।তার নাম কামরুল শেখ।সে এনআরবি ব্যাংকের মাওয়া শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের টলু শেখের পুত্র সে।মাওয়ায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতো কামরুল।এ তথ্য নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশের আইসি পরিদর্শক আবু তাহের জানান,কামরুল শেখ এনআ্রবি ব্যাংক মাওয়া শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতো।সাঁতার না জানা কামরুল প্রতিদিনের ন্যায় সকাল ৮টার দিকে মাওয়া বাজার সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল।বিকেলের দিকে শিমুলিয়া ঘাটের কাছে একটি লাশ ভেসে উঠে। খবর পেয়ে লাশটি উদ্ধার করি।এ সময় নিখোঁজ কামরুলের পরিবার এ তথ্য জানতে পেরে তারা শিমুলিয়া ঘাটে এসে লাশটি কামরুলের বলে সনাক্ত করে।ধারণা করা হচ্ছে সাতার না জানা কামরুল গোসল করার সময় স্রোতের টানে পদ্মা নদীতে ডুবে মারা যায়।পরে প্রায় ৪ কিলোমিটার দূরে শিমুলিয়া লঞ্চ ঘাটের কাছে পদ্মা নদীতে কামরুলের মৃতদেহ ভেসে উঠে।লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories