শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

কিশোরগঞ্জের পাগলা মসজিদ॥ দানবক্সে পাওয়া পেল সাড়ে ৩ কোটি টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১২৯ বার

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্ধুক থেকে এবার তিনমাস ২০ দিন পর পাওয়া গেছে ৩ কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা। গতকাল শনিবার জেলা প্রশাসনের ৮ জন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সকাল ৯টায় ৮টি দান বাক্স খোলার পর ১৬ টি বস্তায় ভরে মসজিদের মেজেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। সকাল ৯টা থেকে শুরু হয়ে গণনা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নগদ টাকা ছাড়াও দানসিন্ধুকে ডলার, পাউন্ড, রিয়েল, রিঙ্গিতসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে। এর আগে গত মার্চ ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা পাওয়া যায়।

দান সিন্ধুক খোলার পর মাদ্রাসার ১২০ জন ছাত্র, ৫ জন শিক্ষক, ১০ মসজিদ কমিটির সদস্য ও ৫০ জন্য ব্যাংক কর্মকর্তা কর্মচারী দিন ব্যাপী এ টাকা গণনা করেন। এসময় নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, প্রাপ্ত দানের টাকা থেকে এখানকার উন্নয়নমূলক কাজ ও দুস্থ-অসহায় মানুষের সহায়তায় ব্যয় করা হয়। ইতোমধ্যে আন্তর্জাতিক মানের ইসলামিক স্থাপত্যমন্ডিত মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories