শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম জাতীয় মৎস্য পক্ষ শুরু হচ্ছে রোববার, স্বর্ণপদক পাচ্ছে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান উচ্চশিক্ষার স্বপ্নপূরণে মেধাবী তরুণ নাজমুলের পাশে প্রধানমন্ত্রী মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশি যাত্রীদের ৯৬ ঘণ্টার দুবাই ভিসা দিচ্ছে এমিরেটস কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চট্রগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু ইজারাদারকে থাপ্পড় মারা ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর অভিবাসী শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা মালয়েশিয়ার হাইকোর্টের

টঙ্গীতে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৫২ বার

টঙ্গীতে পূর্ব শত্রুতার জের ধরে আরিফুল ইসলাম রাজু (২৫) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আহত রাজু ৪৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এঘটনায় রাজুর স্ত্রী ইসরাত জাহান ইসা বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, টঙ্গীর পাগার সোসাইটি মাঠ এলাকার শহীদ মিয়ার ছেলে রতন মিয়া (২৫) ও তার সহোদর ভাই হিরা (১৬), একই এলাকার মৃত আয়াত আলীর ছেলে জুবায়ের হোসেন (৪৫) এবং পাগার হাজী মার্কেট এলাকার সেলিম পাঠান ও তার ছেলে বাঁধন (২০)।
ভুক্তভোগী রাজু জানায়, জাল টাকা বিক্রিতে বাঁধা দেওয়া ও স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় গত ২৭ জুন দুপুরে সোসাইটি মাঠ এলাকায় রতনের নেতৃত্বে তার বাসার সামনে রাজুকে ডেকে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে যখম করে সন্ত্রাসীরা। পরে তার ডাক চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহাসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক কায়ছার হাসান জানান, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories