প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ সুনামগঞ্জের বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুুল হোসেন খান নিখিলের দিক নির্দেশনায় গত বুধবার (২৯ জুন) সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে চাল,ডাল,আলু,পিয়াজ,আটা, ময়দা,লবণ,বিস্কুট ও খাবার স্যালাইন সাড়ে ৬শ পরিবারের মাঝে বিতরণ করা হয়। সুনামগঞ্জ পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের বানভাসিদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা, চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রলীগের ষ্টিয়ারিং কমিটির সদস্য মোঃ দিদারুল আলমের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং সুনামগঞ্জ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন স্কুলে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা জাবেদুল ইসলাম শিপন, একেএম জাবেদুল আলম সুমন, সুমন চৌধুরী, মো. আজাদ চৌধুরী, আসাদ খান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা নাঈম আশরাফ চৌধুরী অভি, সৈয়দ ওমর ফারুক পারভেজ, রেদুয়ানুল হক রাতুল, আজিজুল ইসলাম নাজিম হোসেন শান্ত, সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, কাউন্সিলর আবুল হাসনাত মোঃ কাউসার, পিয়ারা বেগম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাফসিরুল ইসলাম।
Leave a Reply