টঙ্গীর মিলগেট এলাকায় থেকে ৪০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১ এর সদস্যরা। বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার মৃত ইসমাঈল এর ছেলে হাসান শিহাব(২৭), একই এলাকার মোহন মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন(২৫) ও মৃত ধনু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৫০)।
র্যাব-১ সূত্রে জানা যায়, বুধবার রাতে কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলা হতে একটি মাইক্রোবাসযোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাজীপুরের দিকে আসছিলো। প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী মিল গেইট বাসস্ট্যান্ড সংলগ্ন মোস্তফা অটো ইলেকট্রিক দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা করে। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, ১টি মাদক পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাস, ৫টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
Leave a Reply