বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। শোক বিবৃতিতে আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আজ (২৯ জুন) সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ সিংগাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেছেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি উনার পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৫৮ বছর এবং তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নির্মল রঞ্জন গুহকে গুরুতর অসুস্থ অবস্থায় গত ১২ জুন দিনগত রাতে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। হার্টে দুটি ব্লক ধরা পড়ে। সেখানে রিং বসানো হয়। তাতেও অবস্থার উন্নতি হয়নি। এরপর গত ১৬ জুন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
Leave a Reply