মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

রাঙ্গুনিয়া বন্য হাতির আঘাতে প্রাণ হারিয়েছে এক কৃষক

রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১২৪ বার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আঘাতে এক কৃষকের প্রাণ হারিয়েছে। রোববার (২৬ জুন) ২০২২ সন্ধ্যা ৭ টায় দিকে পদুয়া ইউনিয়নের নারিশ্চা মোবারক টিলা এলাকায় কৃষি জমিতে এ ঘটনা ঘটে।

বন্য হাতির আঘাতে মৃত কৃষক রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের আসকর বাড়ির শাহ আলম (৫৫)
প্রত্যক্ষদর্শী শিলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ তালুকদার, কৃষক লীগের নেতা মোহাম্মদ সেলিম ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইকবাল দৈনিক আজকালের সংবাদকে জানান, নিজের কৃষিজমি থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

বন বিভাগের নারিশ্চা বিট কর্মকর্তা মিন্টু কুমার দে বলেন, নিজের কৃষিজমিতে কাজ করতে গিয়েছিলেন কৃষক শাহ আলম। সেখান থেকে ফেরার পথে একটি বন্য হাতি হঠাৎ তাঁর সামনে পড়ে যায়। বন্য হাতিটি শুঁড়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি তদন্ত করে দেখছেন এবং খুব শীগ্রই জানাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories