মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ অভিবাসী আটক এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, ট্রেন অবরোধের জন্য আরেক মামলা যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাসের ধাক্কায় ভাঙলো পদ্মা সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ১১৪ বার

বিআরটিসি বাসের ধাক্কায় পদ্মা সেতুর টোল প্লাজার দুটি ব্যারিয়ার ভেঙে যায়। সেতুর মাওয়া টোল পয়েন্টে রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।তবে এ ব্যাপারে পদ্মা সেতুর টোল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তারা কোনো কথা বলতে রাজি হননি।

আজ রোববার সকাল ৫টা ৫০ মিনিট থেকে পদ্মা সেতুর দুই প্রান্তের টোল প্লাজাগুলো চালু করা হয় এবং যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হয়।সেতুর মাওয়া পয়েন্টে বসানো ৭টি টোল বুথের মধ্যে পাঁচটিতে টোল আদায় করতে দেখা যায়। এর মধ্যে মালামাল-বোঝাই ট্রাকের জন্য দুটি লেন, মোটরসাইকেলের জন্য একটি এবং ব্যক্তিগত গাড়ির জন্য একটি লেন রাখা হয়েছে।কর্তৃপক্ষ জানায়, অন্যান্য যানবাহনের তুলনায় মোটরসাইকেলের টোল আদায় করতে সবচেয়ে কম সময় লাগছে। মাওয়া টোল পয়েন্টে যানবাহনগুলোর থেকে টোল আদায় করতে গড়ে এক মিনিটের কম সময় লাগছে।এদিকে জাজিরা টোল পয়েন্টে ছয়টি টোল বুথে প্রতি ৩০ সেকেন্ডে একটি করে যানবাহনের কাছ থেকে টোল আদায় করা হচ্ছে। জাজিরা প্রান্তে রোববার সকালে গাড়ির যে লম্বা লাইন দেখা গিয়েছিল, সেটিও এখন অনেকটাই কমে এসেছে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories