বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ব্যারেলপ্রতি ৯০ ডলারের দিকে ছুটছে জ্বালানি তেলের দাম নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী কামরাঙ্গীরচরে ডিএসসিসির বিশেষ মশক নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি নবনিযুক্ত ইবির প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১০৪ বার

ঠাকুরগাঁও জেলায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানান ধরনের আয়োজন করা হয়। “পদ্মা সেতুর উদ্বোধন, দেশবাসীর স্বপ্নপুরন” এই শ্লোগান কে সামনে রেখে ২৫ জুন শনিবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আনন্দ র‌্যালিটি শেষ হয়। র‌্যালিতে অংশ গ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী।

এছাড়া আরো আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমুন সরকর, ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধাগণ সহ আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠনের সদস্য ও বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও সন্ধ্যা ৭:৩০ মি এর সময় পদ্মা সেতুর উদ্বোধন আরো স্মরণীয় করতে ঠাকুরগাঁও বড়মাঠ প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories