সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

তিন জেলায় আরও ত্রাণ বরাদ্দ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১০০ বার

ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলার জন্য আরও চাল, নগদ টাকা ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য এই বরাদ্দ পেয়েছে জেলাগুলো। আজ শনিবার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শুক্রবার এই বরাদ্দ ঘোষণা করা হয়েছে। 

বরাদ্দকৃত জেলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দুই হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। কুমিল্লায় দেওয়া হয়েছে দুইশ টন চাল, ১৭ লাখ নগদ টাকা, ১৭শ শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট। কিশোরগঞ্জ জেলায় একশ টন চাল, ১০ লাখ নগদ টাকা এবং দুই হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ।এর আগে ‍‍দেশের ১১টি জেলায় সাম্প্রতিক বন্যায় মানবিক সহায়তা হিসেবে জেলা প্রশাসকদের অনুকূলে ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত ৪ হাজার ২০ টন চাল, পাঁচ কোটি ৩৬ লাখ টাকা এবং ৯৫ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়।বরাদ্দকৃত ত্রাণকার্য (নগদ) অর্থ শুধুমাত্র আপদকালীন সময়ে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।   

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories