বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত অর্থ আত্মসাৎ: ইউসিবি’র সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগামী বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে : ববি হাজ্জাজ সওজের নতুন প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান দেশের চলচ্চিত্র জগৎকে পুনর্গঠনে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর গাজীপুর, কুষ্টিয়া ও খুলনায় নতুন পুলিশ সুপার কে এম চঞ্চলসহ যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কার ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন লড়াইয়ের প্রত্যয় বাংলাদেশের ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

২৬ জুনের মধ্যে ঈদ বোনাস দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৯৫ বার

ঈদুল আজহার উৎসব ভাতা আগামী ২৬ জুনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা শামীম হোসেনের সই এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। এতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার কর্তৃক এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে; আসন্ন পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতা আগামী ২৬ জুনের মধ্যে দাখিল করার জন্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, অর্থ বিভাগ কর্তৃক অবহিত করা হয়েছে।

এমতাবস্থায়, ঈদুল আজহার উৎসব ভাতা আগামী ২৬ জুনের মধ্যে দাখিল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এ সংক্রান্ত নির্দেশনাটি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও জিএম/জেট ও ব্যবস্থাপনা/প্রবার), অর্থ বিভাগের অনুবিভাগ প্রধান (সকল), অর্থ বিভাগের মনিটরিং সেলের মহাপরিচালক, মন্ত্রীর একান্ত সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব, অর্থ বিভাগের সেগুনবাগিচার চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories