বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

রাঙামাটিতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল দুইজনের

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩২৪ বার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় খরস্রোতা কাচালং নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুন) উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও রুপকারী ইউনিয়নের গোলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুইজন হলেন মাচালং মন্দির পাড়া এলাকার সুকর চাকমা (৩২) ও রুপকারী এলাকার চিরজ্যোতি চাকমা (৪২)।

ঘটনার এক দিন পর বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রুপকারী ইউনিয়নের বিজয় ঘাট এলাকায় সুকর চাকমা ও গোলাছড়ি এলাকায় চিরজ্যোতি চাকমার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা ও সাজেক ইউনিয়ন পরিষদের সচিব ফালঘুন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।বাঘাইছড়িতে কোনো ফায়ার স্টেশন না থাকায় বাঘাইছড়ির নিকটবর্তী খাগড়াছড়ির দীঘিনালা ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এ ব্যাপারে দীঘিনালা ফায়ার স্টেশনে যোগাযোগ করা হলে দায়িত্বরত ফায়ার ফাইটার শুভ্র চাকমা বলেন, আমাদের এখানে ডুবুরি না থাকায় গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ডুবুরি এনে আমরা ডুবে যাওয়া ব্যাক্তিদের উদ্ধারে অভিযান চালিয়েছিলাম। গতকাল কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আজ সকালে স্থানীয়রা মরদেহ উদ্ধার করতে পেরেছে বলে আমরা সংবাদ পেয়েছি। যেহেতু মরদেহ উদ্ধার করা হয়েছে তাই আমরা আর উদ্ধার অভিযান পরিচালনা করব না। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এভাবে মারা যাওয়ার ঘটনা দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories