আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষে চ্যানেল২৪-এর সাংবাদিক ফয়সাল আহমেদ সহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩) জুন বিকেলে উপজেলার পুলেরঘাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, পুলেরঘাট বাজারে আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আয়োজন করে উপজেলা আ’লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ এ্যাড. সোহরাব উদ্দিন সমর্থিত নেতাকর্মীরা। এদিকে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত আ.লীগের একাংশ ওই বাজারে পাল্টা সমাবেশ করে। এতে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্ট ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে চ্যানেল২৪-এর সাংবাদিক ফয়সাল আহমেদসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ৪ জনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রইে আনে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সারোয়ার জাহান বলেন, উদ্ভট পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply