বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

পদ্মা সেতু হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা : নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৭৯ বার

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পদ্মা সেতু আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ স্থাপনা। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সংকল্পের  বাস্তবায়ন। আজ শুক্রবার মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের শিবচরের ইলিয়াস আহম্মেদ চৌধুরী (কাঁঠালবাডী) ঘাট পরিদর্শন এবং প্রধানমন্ত্রী কর্তৃক ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে নৌযান ও ঘাটসমূহের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র মোকাবেলা করেছেন শেখ হাসিনা। দেশরতœ শেখ হাসিনা আমাদেরকে মর্যাদার জায়গায় তুলে এনেছেন। হিমালয়ের চূড়ায়  বসিয়েছেন।আগামীকাল পদ্মার দুই পারে লাখ লাখ লোকের সমাগম হবে। সমগ্র বাংলাদেশের মানুষ এর সাথে যুক্ত হয়ে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। পদ্মা সেতু শুধু বাংলাদেশের মানুষের উন্মাদনা নয়; সারা বিশ্বের মানুষের কাছে এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ কোথায় যাবে তার দিক নির্দেশনা দিবেন।প্রতিমন্ত্রী বলেন, উদ্বোধন ও সমাবেশকে ঘিরে সবধরনের প্রস্তুতি রয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষ যারা লঞ্চে আসবেন তাদের বার্দিং সুবিধার জন্য ২০টির মতো পন্টুনের ব্যবস্থা, চলাচলের পথ এবং অন্যান্য সুযোগ সুবিধা বিআইডব্লিউটির পক্ষ থেকে করা হয়েছে।এ সময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার শেখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories