বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৩ জুন বিকালে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসমাবেশ বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র জননেতা আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন। বক্তব্যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন এবং সকল বাধাবিপত্তি কাটিয়ে পদ্মাসেতুর নির্মাণ কাজ সফল হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বিএনপি জামায়াত গভীর ষড়যন্ত্র করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকতে হবে। সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, সংশ্লিষ্ট থানা,ওয়ার্ডের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
Leave a Reply