রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বন্য হাতির দাঁত ক্রয়-বিক্রয় চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৮৯ বার

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম চান্দগাঁও থানাধীন টেকবাজার রেলক্রসিং এলাকার ৪র্থ তলা একটি বিল্ডিংয়ের ২৪নং কক্ষের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধভাবে বন্যপ্রানি হাতির দাঁত সংরক্ষণ করে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

গত (মঙ্গলবার) ২১ই জুন ২০২২ আনুমানিক সাড়ে ৯ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক টিম লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর হাসান হোসেন এলাকার মৃত-তফছির আহম্মদ এর ছেলে ১ নং আসামী মোঃ জাহাঙ্গীর আলম (৪৫) ও রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের দক্ষিণ পদুয়ার মোহাম্মদ মোস্তফার ছেলে ২নং আসামী মোঃ শহিদুল আলম (৪০)কে আটক করেছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম এর সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বন্য হাতির দাঁত বেচাকেনা চক্রের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই দুইজন। অভিযানকালে ৩.৪ কেজি ওজনের একটি হাতির দাঁত উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হাতির দাঁতের আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা।

র‌্যাব সূত্র আরো জানা যায়, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে ধৃত ১নং আসামীর স্বীকারুক্তি এবং তার সাথে থাকা একটি শপিং ব্যাগের ভিতর হতে নিজ হাতে বের করে হাতির দাঁত।

এছাড়ার আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা বন্য প্রাণী হাতির দাঁত কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। ধৃত আসামীরা পরস্পর যোগসাজশে একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবত বন্যপ্রাণী হাতির দাঁত উর্পযুক্ত অনুমতি ব্যতিত অবৈধভাবে নিজ দখলে রেখে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories