রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

রাঙ্গুনিয়া আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৭৭ বার

বাংলাদেশ আ.লীগের ইতিহাস, ঐতিহ্য, গৌরব, সংগ্রাম ও মর্যাদার ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩জুন) বিকালে উপজেলা আ.লীগের দলিল কার্যালয়ে উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মোনাফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্ট্যাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ ও সহ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাদশার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী। উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সেচ্ছাসেবকলীগের সভাপতি নাছির উদ্দীন রিয়াজ, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু।

আ.লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আ.লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories