মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ অভিবাসী আটক এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকদের হাতে ফিরল ৫০ হারানো মোবাইল ফোন রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা কুষ্টিয়া কোর্ট স্টেশনে পিতা-পুত্রকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা, ট্রেন অবরোধের জন্য আরেক মামলা যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের ব্যাপক তৎপরতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৯৭ বার

বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশের অন্যতম পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।তারই ধারাবাহিকতায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।বুধবার(২২জুন) দিনব্যাপী এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া থেকে নিমতলা,চালতিপাড়া এলাকা পর্যন্ত চারটি টহল টিম বিভিন্ন পয়েন্টে মোটর সাইকেল ও বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি করতে দেখা গেছে।আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে।মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। সাইবার ওয়ার্ল্ড মনিটরিংসহ বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাজানো হচ্ছে নিরাপত্তা পরিকল্পনা।কোথাও কোনও ধরনের নেতিবাচক তথ্য পাওয়া গেলে কার্যকর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।উদ্বোধনী অনুষ্ঠানস্থলে ত্রিমাত্রিক নিরাপত্তাসহ জোরদার করা হবে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা।আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে এ সম্পর্কিত ব্যাপক পরিকল্পনা।নিমতলা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে চেকপোস্টে দায়িত্বরত এসআই মোহাম্মদ ইমরান খান জানান,পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কোন অপশক্তি যেন শান্তি শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেই ব্যাপারে আমরা সিরাজদিখান থানা পুলিশ কঠোর অবস্থানে আছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories