বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

পাবনার আওয়ামী লীগ নেতাকে রাজবাড়ীতে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৮০ বার

রাজবাড়ীর গোয়ালন্দে পাবনা জেলার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী (৭০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২১ জুন) দুপুর একটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহত আক্কাস আলী পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ধারাই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে। 

ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কোরবান আলী সরদার জানান, ৫০ বছর আগে আক্কাস আলী চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি সরকারের আহবানে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ৪০ বছর ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এক সময় তিনি বেড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। বর্তমানে তিনি বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।কোরবান আলী সরদার আরও জানান, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি থেকে গুদারাঘাট পর্যন্ত সরকারি একটি মাটির রাস্তা নির্মাণের কাজ চলছে। টেন্ডারের মাধ্যমে কাজটি পেয়েছেন আক্কাস আলী। ঢালারচরের ও দেবগ্রামের আরও ২-৩ টি গ্রুপ এই কাজটি করতে চেয়েছিল। আক্কাস আলী কাজটি পাওয়াতে বঞ্চিত লোকজন আক্কাসের উপর ক্ষিপ্ত ছিল।সকালে আক্কাস রাখালগাছিতে রাস্তাটির কাজ দেখাশোনা করতে আসেন। দুপুর একটার দিকে রাস্তার উপরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার ঘাড়ে এবং হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাস্তা নিয়ে বিরোধের জেরেই দূর্বৃত্তরা তাকে হত্যা করেছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।এ ঘটনায় আক্কাস আলীর পরিবারের পক্ষ থেকে  থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories