শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়, প্রতিষ্ঠানে তালা দিলেন শিক্ষার্থীরা 

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১২৭ বার

সরকারি নির্দেশনা অমান্য করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজে এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের কারনে প্রতিষ্ঠান গেটে তালা দিয়েছে শিক্ষার্থীরা৷ পরে গেটের বাইরে  আন্দোলন করেন শিক্ষার্থীরা৷ সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা৷ প্রতিষ্ঠানের ভিতরে তালাবদ্ধ রয়েছেন শিক্ষক ও কর্মচারীবৃন্দ৷ ‌‘অতিরিক্ত ফি কেন, কলেজ তুই জবাব দে’ এ স্লোগানে মাঠে আন্দোলন করছে শিক্ষার্থীরা৷ 

ফরম পূরণ করতে আসা শিক্ষার্থী সাকিল হোসেন বলেন, সরকারি বিধি অনুযায়ী আমাদের বোর্ড ফি ২৩৩০ টাকা সাথে বাড়তি কিছু ফি যুক্ত হবে৷ কিন্তু এটা বাড়িয়ে ৪৫৮০ টাকা করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ৷ যা একেবারে শিক্ষার্থীদের ওপর নির্যাতন৷ এটা উনারা লুটেপুটে খায়৷ 

আরেক শিক্ষার্থী আখি ইসলাম বলেন, পার্শ্ববর্তী  ডিগ্রি কলেজে নেওয়া হচ্ছে ২৮০০ টাকা আর আমাদের ৪৫০০ টাকা৷ একই নিয়মে দুই কলেজের দুই রকম ফরম পূরণের ফি হয় কেমনে? প্রতিবছরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অতিরিক্ত ফি নেয়। আমরা আমাদের নির্দিষ্ট ফি এর বাইরে একটাও বেশী দিবনা৷ যদি না মানা হয় তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক বলেন, এখন ব্যস্ত আছি৷  বিষয়টি সমাধানে আমরা বসেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories